জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৬:১০:২৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, প্রয়োজন ও ন্যায্য অধিকারকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় বার্ষিক পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নিঃস্ব সহায়ক সংস্থার (এনএসএস) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং উন্নয়ন কার্যক্রমে নাগরিকদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
ডিনেটের সহযোগিতায় সিভিক এনগেজমেন্ট ফান্ডের আওতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ২০২৫ সাল থেকে মৌলভীবাজার জেলার চারটি উপজেলায় ‘নাগরিক সমন্বয় প্রকল্প’ বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক জামিল আহমেদ চৌধুরী। এনএসএসের প্রজেক্ট ম্যানেজার আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, এমপির রাজনৈতিক সচিব রেদওয়ান খান, কুলাউড়া প্রেসক্লাবের আহ্বায়ক এম শাকিল রশীদ চৌধুরী, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান এবং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুকতাদির মনু।
এ সময় ডিনেটের নাগরিক সমন্বয় প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আসিফ আহমেদ তন্ময় বক্তব্য দেন। প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য তুলে ধরেন উপজেলা কো-অর্ডিনেটর সাদেকা ভূঁইয়া।
আয়োজকরা জানান, নাগরিক সমন্বয় প্রকল্পের আওতায় জলবায়ু ঝুঁকি মোকাবিলা, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, যুব কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং নারীর নিরাপত্তাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হচ্ছে। এসব সমস্যা ও জনগণের প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরে স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানো এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা

মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভা

বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার

বড়লেখায় পলাতক আসামি গ্রেফতার

মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার

মৌলভীবাজারে অটোচালক হত্যা, ৪ জন গ্রেফতার

সর্বশেষ সংবাদ
দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
এপেক্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
এপেক্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা
কুলাউড়ায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা
‘হু’জ হু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
‘হু’জ হু’র প্রকাশনা ও অ্যাওয়ার্ডস অনুষ্ঠান
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সিসিক প্রশাসক
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সিসিক প্রশাসক
জনগণকে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে : ১১ দলীয় ঐক্য
জনগণকে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে : ১১ দলীয় ঐক্য
জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন
জাতীয় ঐক্যের প্রতি এনইসির সমর্থন
ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
ঢাকা-কুয়ালালামপুর সম্পর্কে নতুন গতি, ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
লন্ডনে ছাত্রশিবিরের ২৩ তম শহীদ আবদুস সালাম আজাদের শাহাদাতবার্ষিকী পালিত
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
বিবেকের বস্ত্র বিতরণ উপ-কমিটির সভা
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র সভা
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা 
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
আইএমএফের নতুন সূচকে চাপে পড়তে পারে বাংলাদেশ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top