আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট বিভাগীয় কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৮:৩৯:৫২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের বিভাগীয় বহুতল ভবনের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিশনার ড. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। এছাড়া সভায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিলেট বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় অপরাধ দমন, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক ও তৎপর থাকার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
সভায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





