সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:১০:৫৪ অপরাহ্ন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক মনোনীত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা মো. আলী আকবর রাজন। গত ২২ নভেম্বর ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাঁর মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
আলী আকবর রাজন বর্তমানে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় বিএমএ ভবন অডিটোরিয়ামে দেশের বিভিন্ন বেসিক ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতিতে ফেডারেশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুর রহিম বক্স দুদুকে সভাপতি এবং মো. হুমায়ুন কবির খানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটির শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আলী আকবর রাজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদে মনোনীত হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন আলী আকবর রাজন। একই সঙ্গে তাঁকে এ দায়িত্ব দেওয়ায় ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিজ্ঞপ্তি




