জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার


প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:১২:১১ অপরাহ্ন

সিলেটে ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় রোটারি ক্লাব অব সিলেট এ সেমিনারের আয়োজন করে।
রোটারি ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম (বিপিএম)। প্রধান বক্তা ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে ইভেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ।
প্রধান বক্তা অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বাংলাদেশের কিশোর অপরাধের বিভিন্ন দিক, এর কারণ এবং প্রতিরোধ ও প্রতিকারের উপায় নিয়ে তথ্যবহুল প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম বলেন, কিশোর অপরাধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সংকট নিয়ে রোটারি ক্লাবের এ সময়োপযোগী আয়োজন সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথির বক্তব্যে উপপুলিশ কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের অপরাধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পুলিশ কাজ করছে। এ সমস্যা নিরসনে সামাজিক ও পারিপার্শ্বিক বাস্তবতা বিবেচনায় সবার সহযোগিতা প্রয়োজন।
সেমিনারে উপস্থিত অতিথিরাও কিশোরদের অপরাধপ্রবণতা, এর পেছনের কারণ এবং প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান অধ্যাপক ড. হুসাইন আহমেদ। শুরুতে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রাহুল সরকার অতিথিদের মঞ্চে আসন গ্রহণের আমন্ত্রণ জানান। স্বাগত বক্তব্য দেন ক্লাবের পিপি অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম।
আলোচনা শেষে রোটারিয়ান অধ্যাপক সাগর বিশ্বাসের সহযোগিতায় লটারি ড্র অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের পিপি অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাজ রিহান জামান বিজয়ী হন। পরে পিডিজি ও প্রধান বক্তা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় রোটারি ক্লাব অব সিলেটের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের উপহারসামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট-২ রোটারিয়ান আব্দুল মতিন, ট্রেজারার প্রকৌশলী শীর্ষেন্দু পুরকায়স্থ, ডিরেক্টর ক্লাব সার্ভিস প্রকৌশলী বাধন কান্তি সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা

মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন

থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ
কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top