জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ


প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:১৬:০২ অপরাহ্ন

কমলগঞ্জ সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার শহীদনগর বাজার-তারাপাশ সড়কের দুই পাশ থেকে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক বড় গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে সম্প্রতি ৮ থেকে ১০টি গাছ কাটা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাছ কেটে নেওয়া হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যাচ্ছে না।
মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, শহীদনগর বাজারের উত্তর পাশে চাঁন মিয়া ঠিকাদারের বাড়ির কাছ থেকে পালপুরের টার্নিং পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন স্থানে গাছের অসংখ্য গোড়া পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, কেটে নেওয়া গাছগুলোর অধিকাংশই ২০ থেকে ২৫ বছর বয়সী এবং বেশ বড় আকারের। সম্প্রতি কাটা ৮ থেকে ১০টি গাছের গোড়ায় কাটার চিহ্নও রয়েছে।
স্থানীয়রা জানান, কয়েক দিন পরপরই সড়কের পাশ থেকে পাঁচ-ছয়টি করে গাছ কেটে ট্রাক কিংবা পিকআপে করে দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তিন দিন আগেও কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এরপরও কার্যকর কোনো পদক্ষেপ তাঁদের চোখে পড়েনি।
ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, একের পর এক গাছ কেটে নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। সড়কের পাশের সব গাছ উজাড় হওয়ার পর কি প্রশাসনের টনক নড়বে? সামাজিক বনায়নের গাছ যদি এভাবে চুরি হয়ে যায়, তাহলে সেগুলোর নিরাপত্তা কোথায়? গাছ কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, কয়েক দিন আগে কয়েকটি গাছ কেটে নেওয়ার বিষয়টি তিনি শুনেছেন। পরে জানতে পেরেছেন, বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে এর বেশি কিছু তিনি জানেন না।
কমলগঞ্জের বন কর্মকর্তা তানভীর আহমদ বলেন, দুই দিন আগে কয়েকটি গাছ কাটার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ তালুকদার বলেন, এ বিষয়ে আগে তিনি কিছু জানতেন না। মঙ্গলবার বিষয়টি জানতে পেরেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রচ্ছদ এর আরও খবর
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব

রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব

থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী

অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী

সর্বশেষ সংবাদ
কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ
কমলগঞ্জে সড়কের পাশ থেকে অর্ধশতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় ৪ শিক্ষার্থী নিহত
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে চেয়ারম্যান প্রার্থীর ৫০ টি ম্যাট্রেস ও বেড উপহার
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
মশা নিধনে কার্যকর পদক্ষেপের দাবিতে শোভাযাত্রা
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
কিশোর অপরাধের সংকট ও প্রতিকার নিয়ে রোটারি ক্লাবের সেমিনার
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক সিলেটের রাজন
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে দেড়লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল আটক
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
থানা জামায়াতের রুকন সমাবেশে ড. বাবুল: দায়িত্বশীলদের জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
অরক্ষিত হাজার কোটি টাকার সম্পদ ছাতক-ভোলাগঞ্জ বন্ধ রোপওয়ে, পর্যটন শিল্পে রুপান্তরের দাবী
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
ব্যবসায়ীদের ডিজিটাল সুরক্ষায় এআই ও সাইবার নিরাপত্তা সেমিনার
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, এনসিপি চায় রূপরেখা
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top