শ্রমিক কল্যাণের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:২৪:৩৯ অপরাহ্ন
১৯ ডিসেম্বর দ্বি-বার্ষিক সম্মেলন সফল করতে কাজ করতে হবে: শাহজাহান আলী

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমজীবী মানুষকে উদ্ধুদ্ধ করতে হবে। আগামী ১৯ ডিসেম্বরের ফেডারেশনের মহানগরের দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এজন্য সাংগঠনিক প্রস্তুতি জোরদার, পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি বুধবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আগামী ১৯ ডিসেম্বরের দ্বি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ফেডারেশনের সিলেট মহানগরী সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফেডারেশনের মহানগর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল ও এস এম মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী ও নজরুল ইসলাম, অফিস সম্পাদক নাজমুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল জলিল। অনুষ্ঠানে ফেডারেশনের মহানগর নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট জামিল আহমদ রাজু সম্মেলনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিজ্ঞপ্তি





