ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান কাল
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:২৯:১৮ অপরাহ্ন
সিলেট বিভাগে সংগীতাঙ্গনে বিশেষ অবদান রাখায় ওস্তাদ হোসেইন আলী স্মৃতি সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল ২৭ নভেম্বর শুক্রবার সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।
বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদ এর উদ্যোগে ও নূপুর বেতার শ্রোতা ক্লাব এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড এর পরিচালক বদরুজ্জামান সেলিম। প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন জাসাস সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
অনুষ্ঠান সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন ওস্তাদ হোসেইন আলী স্মৃতি পরিষদ এর সভাপতি কণ্ঠশিল্পী তুহিন আহমদ। বিজ্ঞপ্তি





