সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় রসুন ও গরু জব্দ
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২৬, ৮:৩৭:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ভারতীয় রসুন ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির সুরাইঘাট ও জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহলদল এসব অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় রসুন ও গরু জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা।
এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





