জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

প্রবাসী কর্মী পাঠাতে অনিয়মে ছাড় নয়: জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেকে মন্ত্রী আরিফ


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৭:৪৪:৪৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি: রাজধানী ঢাকায় উৎসবমুখর পরিবেশে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর সিলেটের ঐতিহ্য, উন্নয়ন, প্রবাসীদের অধিকার ও কল্যাণের নানা দাবি-দাওয়া উঠে আসে দিনব্যাপী এ আয়োজনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

শুক্রবার রাজধানীর মিরপুরস্থ পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে।’

তিন পর্বের সাজানো অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. কামরিল হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

মন্ত্রী আরিফ আরও বলেন, সম্পূর্ণ বিনা খরচে শতাধিক কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজও চলছে।

প্রবাসীদের মরদেহ দেশে ফেরত আনা ও দাফনের বিষয়ে মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, বৈধ-অবৈধ নির্বিশেষে বিদেশে মৃত্যুবরণকারী প্রত্যেক প্রবাসীর মরদেহ দেশে ফেরার পর তাঁর পরিবারকে দাফন বা সৎকারের জন্য ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বের পক্ষ থেকে বৈধ-অবৈধ নির্বিশেষে সব প্রবাসী কর্মীর মরদেহ দাফনে আর্থিক সহায়তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছিল।

প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। আগামী জানুয়ারির মধ্যেই পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে তাঁর দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

অভিষেক পর্বে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব জাকির হোসেন।

সংবর্ধনা পর্বে স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক তোফায়েল খান। এ পর্বে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, বৃহত্তর জালালাবাদ অঞ্চলের উন্নয়নবঞ্চনা এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। কনকচাঁপাসহ দেশের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান উপভোগ করেন অতিথি ও উপস্থিত সিলেটিরা। দিনভর এ আয়োজন রাজধানীতে বৃহত্তর সিলেটের মানুষের মিলনমেলায় পরিণত হয়।

জাতীয় এর আরও খবর
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 

শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 

বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 

বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

হামে আরও ৭ মৃত্যু

হামে আরও ৭ মৃত্যু

সর্বশেষ সংবাদ
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 
বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 
বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
হামে আরও ৭ মৃত্যু
হামে আরও ৭ মৃত্যু
প্রবাসী কর্মী পাঠাতে অনিয়মে ছাড় নয়: জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেকে মন্ত্রী আরিফ
প্রবাসী কর্মী পাঠাতে অনিয়মে ছাড় নয়: জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেকে মন্ত্রী আরিফ
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top