জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৭:৫৮:১৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: সরকারি ছুটির দিনেও ঢাকার বাতাসের মানে স্বস্তি নেই। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮৯, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকায় শুক্রবার বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির বায়ুমান স্কোর ২৯৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের।

তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান স্কোর ২৯৩। ২৬৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে ভারতের দিল্লি এবং ২৩৪ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কলকাতা। পঞ্চম অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৮৯।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বিশ্বজুড়ে প্রতিবছর বায়ুদূষণজনিত কারণে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

জাতীয় এর আরও খবর
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 

শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

হামে আরও ৭ মৃত্যু

হামে আরও ৭ মৃত্যু

সর্বশেষ সংবাদ
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 
শ্রমিক বিক্ষোভে পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ: রয়টার্স 
বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 
বায়ুদূষণে শীর্ষ পাঁচে ঢাকা, বাতাসের মান অস্বাস্থ্যকর 
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ
হামে আরও ৭ মৃত্যু
হামে আরও ৭ মৃত্যু
প্রবাসী কর্মী পাঠাতে অনিয়মে ছাড় নয়: জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেকে মন্ত্রী আরিফ
প্রবাসী কর্মী পাঠাতে অনিয়মে ছাড় নয়: জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেকে মন্ত্রী আরিফ
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
একসঙ্গে জাতীয় সংলাপে যাবে ১১ দল
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, বহিষ্কার ২৪
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৩২ শতাংশ, ভারত থেকে কমেছে ১১.৬ শতাংশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
৩০ বছর আগেই মিলতে পারে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ইঙ্গিত : গবেষণা
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
প্যারামিলিটারি বাহিনীর সদস্য সংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
পোশাক রপ্তানি খাতে অনিশ্চয়তার মেঘ
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জে ৫ লাখ টাকার অবৈধ মালামাল আটক
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লিডিং ইউনিভার্সিটির ফল সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
লংলা কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের স্মরণসভা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top