জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যাকাতের সঠিক ব্যবস্থাপনায় মানুষকে স্বাবলম্বী করা সম্ভব : সিজেডএম’র সেমিনারে চেম্বার প্রশাসক


প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৬, ৮:৩৮:০৩ অপরাহ্ন

সিলেট চেম্বার প্রশাসক এজাজ আহমদ চৌধুরী বলেছেন, যাকাত শুধু দান বা আর্থিক সহায়তা নয়, এটি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা ও মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে যাকাতের অর্থ শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টির মতো উৎপাদনশীল খাতে ব্যয় করা হলে পরনির্ভরশীল মানুষকে স্বাবলম্বী করে তোলা সম্ভব। এতে অসহায় মানুষ নিজের পায়ে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে অন্যকে সহযোগিতা করার সক্ষমতা অর্জন করবে। তিনি দারিদ্র্যমুক্ত, মানবিক ও স্বনির্ভর সমাজ গঠনে বিত্তবানদের যথাযথভাবে যাকাত প্রদান ও সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

তিনি শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে সিলেট চেম্বার অডিটোরিয়ামে ‘জীবনের পরিবর্তন : পরনির্ভরশীলতা থেকে মর্যাদা ও স্বনির্ভরতার পথে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জাতীয়ভাবে ঢাকায় আসন্ন ১৫তম যাকাত ফেয়ার উপলক্ষে সিলেটে উক্ত সেমিনারের আয়োজন করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হকের সভাপতিত্বে ও সিজেডএম এর সহকারী মহা-ব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক সমিতির সভাপতি আলীমুল এহছান চৌধুরী। যাকাত বিষয়ে বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মোহাম্মদ এহসান উদ্দিন। সিজেডএম-এর বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন সিজেডএমের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব.)।

সিজেডএম-এর ব্যবস্থাপক ঈসা হাসানের অর্থসহ পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত সেমিনারে উপস্থিত ছিলেন সিজেডএম এর প্রোগ্রাম ম্যানেজার মো. আফওয়াজুর রহমান জুহিন। এছাড়া সেমিনারে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণ্যমান্য সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সেমিনারে আলীমুল এহছান চৌধুরী বলেন, যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব। এ জন্য প্রবাসীদের মধ্যে যাকাত বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকার দরিদ্র মানুষের কল্যাণে সিজেডএমের মাধ্যমে উদ্যোগ নিতে তিনি আহ্বান জানান।

মোহাম্মদ এহসান উদ্দিন বলেন, যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ হলেও এ বিষয়ে সমাজের অনেকের সচেতনতার অভাব রয়েছে। বিচ্ছিন্নভাবে নয়, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় যাকাত আদায় ও বণ্টন করা হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ও মর্যাদাপূর্ণ পরিবর্তন আসবে।

সিজেডএম-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল মো. জাকারিয়া হোসেন, পিএসসি, জি (অব.) বলেন, সিজেডএম সুশৃঙ্খল ও স্বচ্ছ ব্যবস্থাপনায় যাকাত বণ্টনের মাধ্যমে দাতাদের সঙ্গে গ্রহীতাদের আস্থার সম্পর্ক গড়ে তুলছে। অসহায় মানুষকে পরনির্ভরশীলতা থেকে বের করে মর্যাদাপূর্ণ ও স্বনির্ভর জীবন গড়ে তোলা এবং সামাজিক বৈষম্য দূর করাই তাদের কর্মসূচির মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় উদ্যোগে দারিদ্র্য দূর করা সম্ভব। সিলেট অঞ্চলের অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে সিজেডএমের উদ্যোগের প্রশংসা করে তিনি আশা প্রকাশ করেন, এ আয়োজন থেকে যাকাতভিত্তিক নতুন নতুন উদ্যোগ গড়ে উঠবে।

সেমিনারে বক্তারা বলেন, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) একটি দরিদ্রবান্ধব সামাজিক প্রতিষ্ঠান। যাকাতের তাৎপর্য তুলে ধরা এবং শরিয়াহ ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে প্রাতিষ্ঠানিকভাবে বঞ্চিত মানুষের কল্যাণে যাকাত বিতরণ করাই সংস্থাটির মূল লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জীবিকায়নসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও স্বনির্ভরতা অর্জনে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সেমিনারে যাকাতের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, দারিদ্র্য বিমোচনে এর কার্যকর ভূমিকা এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরা হয়। বক্তারা যাকাতের সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পরনির্ভরশীল মানুষকে মর্যাদাপূর্ণ জীবন ও স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
ক্লীন ও গ্রীন গোলাপগঞ্জের পরিচ্ছন্নতা অভিযান

ক্লীন ও গ্রীন গোলাপগঞ্জের পরিচ্ছন্নতা অভিযান

তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ
ক্লীন ও গ্রীন গোলাপগঞ্জের পরিচ্ছন্নতা অভিযান
ক্লীন ও গ্রীন গোলাপগঞ্জের পরিচ্ছন্নতা অভিযান
তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
তরুণদের শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে রিয়ার এডমিরাল মাহবুব আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১০
সিলেটে ডেঙ্গুরোগী বেড়ে ১,২১০
জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি গ্রেফতার
জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি গ্রেফতার
অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
অন্ধ্রপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিলেটে দুই দিন প্রিপেইড গ্যাস মিটারে রিচার্জ বন্ধ
সিলেটে দুই দিন প্রিপেইড গ্যাস মিটারে রিচার্জ বন্ধ
হোটেল শ্রমিক নেতা স্মরণে শোকসভা
হোটেল শ্রমিক নেতা স্মরণে শোকসভা
আসামে ১৩ বাংলাদেশি আটক
আসামে ১৩ বাংলাদেশি আটক
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে বিজিবির অর্ধকোটি টাকার চোরাইপণ্য জব্দ
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা
জগন্নাথপুরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
জগন্নাথপুরে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান
রাতারগুল কাণ্ডে আ’লীগের আরও ২ নেতা গ্রেফতার
রাতারগুল কাণ্ডে আ’লীগের আরও ২ নেতা গ্রেফতার
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top