জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কৃষি সেক্টর উন্নয়নের বাতিঘর : বিভাগীয় কমিশনার

প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৫, ৮:০৩:৪৮ অপরাহ্ন

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, কৃষি সেক্টর উন্নয়নের বাতিঘর। এতে রয়েছে জাতির অবারিত সম্ভাবনা। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। আগামীর সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে কৃষি ক্ষেত্রে সকল প্রযুক্তির ব্যাবহার নিশ্চিত করতে হবে। আমাদের সকলের এদেশ, প্রাণের বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে দেশে ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে, জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে হবে।

তিনি বলেন, সিলেট অঞ্চলে আবাদযোগ্য ও পতিত জমি চাষের আওতায় আনয়নের লক্ষ্যে সমস্যাসমূহ চিহ্নিত করে ফসল উৎপাদন ও শস্যের নিবিড়তা বাড়াতে হবে। সেচ ব্যবস্থাপনা উন্নয়ন এবং সম্ভাবনাময় ফসল উৎপাদনের জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ।বর্তমান সরকার কৃষিকে সবোর্চ্চ গুরুত্ত দিয়ে সকল বিভাগের উন্নয়ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। সিলেট অঞ্চল খাদ্যে উদ্বৃত্ত ও সিলেট অঞ্চলে যান্ত্রিকীকরণ কৃষিতে বিপ্লব নিয়ে এসেছে। তিনি এ ধারা অব্যাহত রাখার জন্য কৃষি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

বিভাগীয় কমিশনার শনিবার (২৪ মে) দুপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা কর্তৃক নগরীর একটি অভিজাত হোটেলে সিলেটে বিভাগের পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয় সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ ছাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ উইং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপরিচালক (পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং) মহঃ মোফাকখারুল ইসলাম, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক মোঃ রকিব উদ্দিন।

মতবিনিময় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষক প্রতিনিধি আব্দুল করিম,গীতা পাঠ করেন এসএএও সুমন ঘোষ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্রকল্প পরিচালক মোঃরকিব উদ্দিন।

মতবিনিময় সভায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট ‘অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি),বাংলাদেশ কৃষি গবেষণা (বারি), কৃষি তথ্য সার্ভিস,বীজ প্রত্যয়ণ এজেন্সী (এসসিএ), বিনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও বিদ্যৎ উন্নয়ন বোর্ড এর কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কৃষকগণ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভা শেষে সিলেটের বিভিন্ন উপজেলার শ্রেষ্ঠ কৃষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top