জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বর্ষায় জীর্ণ হাওরের শিক্ষা,  বাড়ছে ঝরে পড়ার হার 


প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৬:৫৫:১৩ অপরাহ্ন

ফাইল ছবি

জালালাবাদ রিপোর্ট: ছয় মাস শুকনো আর ছয় মাস পানি এই নিয়ে সিলেটের হাওরাঞ্চলের চিত্র। যার অনেকটা প্রভাব পড়ে এই অঞ্চলের শিক্ষার উপর। সবচেয়ে বেশি নেতাবাচক প্রভাব পড়ে প্রাথমিক শিক্ষায় সিলেটের হাওরাঞ্চলের মধ্যে একটি বিশাল কিন্তু অনেকটা দুর্গম সীমান্তবর্তী জনপদ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। বর্ষা মৌসুমে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে যেতে দুর্ভোগে পড়েন তাহিরপুর উপজেলার হাওরপারের অর্ধশতাধিক গ্রামের শিক্ষার্থী। নিয়মিত বিদ্যালয়ে যেতে না পেরে অনেকেই গৃহস্থালি কাজে জড়িয়ে পড়ছে। এতে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বাড়ছে।
উপজেলার ৭টি ইউনিয়নের ২৪৯ গ্রামের ১৩৪টিতে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অবশিষ্ট ১১৫ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। এর মধ্যে তাহিরপুর, বাদাঘাট, বালিজুরী ও উত্তর বড়দল ইউনিয়নে সড়ক যোগাযোগ কিছুটা ভালো। এসব এলাকায় এক গ্রাম থেকে অন্য গ্রামের বিদ্যালয়ে গিয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। অপরদিকে শ্রীপুর দক্ষিণ, শ্রীপুর উত্তর ও দক্ষিণ বড়দল ইউনিয়ন হাওরবেষ্টিত। এসব ইউনিয়নে বর্ষাকালে এক গ্রাম থেকে অন্য গ্রামে হেঁটে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুম এলেই যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই সেসব গ্রামের শিশুরা বিদ্যালয় বিমুখ হয়ে পড়ে। বর্ষার পানি নামতেই অনেক শিশু বাবা-মার সঙ্গে কৃষি কাজে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৬ মাস পড়াশোনার বাইরে থাকে শিক্ষার্থী। পড়াশোনায় আগ্রহ হারিয়ে এক পর্যায়ে বিদ্যালয় থেকে ঝরে যায় অনেক শিশু।
গত শনি ও রোববার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা নতুন হাটি, মুজরাই, পানিয়াখালিসহ কয়েকটি গ্রামে গিয়ে দেখা যায় শিশুরা বিদ্যালয়ে না গিয়ে খেলাধুলা করছে। একই অবস্থা এ ইউনিয়নের বেতাগড়া, জামালপুর, তেলিগাঁও পশ্চিমপাড়া, কৃষ্ণতলা গ্রামে।
জানা গেছে, বর্ষায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ও দক্ষিণ বড়দল ইউনিয়নের ৪০টিরও বেশি গ্রামের শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। এ দুই ইউনিয়নের গোপালপুর, রাজধরপুর, উজ্জ্বলপুর, জগদীসপুর, সাহসপুর, নিশ্চিন্তপুর, লতিবপুর, গোবিন্দপুর, টুকেরগাঁও গ্রামের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষকরা।
উপজেলার শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবাশ্বির আলম বলেন, বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি কমে যায়। অনেক অভিভাবক সন্তানদের নৌকায় করে স্কুলে পাঠাতে আগ্রহী নয়।
রাজধরপুর গ্রামের অভিভাবক হাদিছনূর মিয়ার ভাষ্য, নিজ গ্রামে বিদ্যালয় এবং যোগাযোগ ব্যবস্থা না থাকায় অন্য কোনো গ্রামের বিদ্যালয়ে শিশুদের পাঠানো হয় না।
তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে গণমাধ্যমে বলেন, বর্ষাকালে উপজেলার যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব গ্রামের শিশুদের লেখাপড়ায় বিঘ্ন ঘটে। এ সমস্যা সমাধানে বিদ্যালয়বিহীন গ্রামগুলোতে বিদ্যালয় স্থাপনের দাবি জানান তিনি।
ইউএনও মো. আবুল হাসেম বলেন, বর্ষাকালে এ উপজেলার এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে চাইলে ঢেউ আর জলরাশি ভেঙে যেতে হয়। এ অবস্থায় উপজেলার প্রতি গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের স্থাপন করা প্রয়োজন। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

সর্বশেষ সংবাদ
চায়ের জনপদে শীতের বার্তা
চায়ের জনপদে শীতের বার্তা
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top