জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় : অ্যাডভোকেট জুবায়ের


প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৮:০৯:৩৪ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী দুঃশাসনের পর দেশের মানুষ এখন শান্তি চায়, স্বস্তি চায়। তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কারণ মানুষ জানে, জামায়াতই পারবে দেশে শান্তিশৃঙ্খলা ও ন্যায়বিচার নিশ্চিত করতে।
তিনি সোমবার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অ্যাডভোকেট জুবায়ের বলেন, আমরা ন্যায়ের শাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ ও জনগণের প্রত্যাশা পূরণ করতে চাই। আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ব্যর্থ হতে দিতে পারি না। স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশ ও জাতীর যে ক্ষতি করেছে বাংলাদেশে ওই ফ্যাসিবাদের কোনো ক্ষমা নেই। বাংলাদেশে আরো একটি স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে উঠেপড়ে লেগেছে। বিগত ৫ আগস্টের পর যে ক্ষেত্র তৈরি হয়েছে তাই হচ্ছে আরো একটি স্বৈরাচারের উৎপাতের ইঙ্গিত। এখন আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সজাগ না থাকলে আবার ভোটকেন্দ্র দখলের রাজনীতি চালু হবে। এখনই ফসল ঘরে তোলার উপযুক্ত সময়। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি ইসলামপন্থীদের হাতেই ক্ষমতা আসবে। ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, বৈষম্যমুক্ত ও জনবান্ধব বাংলাদেশ। কেউ আমাদের দমাতে পারবে না।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম। তিনি বলেন, দুর্নীতি-দুঃশাসনমুক্ত সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র নির্মাণের জন্য এ দেশের মানুষ শত শত বছর ধরে আত্মত্যাগ করে যাচ্ছে। আমাদের অতীতের আত্মত্যাগ বিফলে গেছে ভুল নীতি এবং অসুস্থ রাজনীতির কারণে। সুতরাং জুলাই অভ্যুত্থানকেও আমরা অতীতের মতো ব্যর্থ হতে দিতে পারি না। আবু সাঈদ ও মুগ্ধরা আমাদের স্মৃতিতে অম্লান হয়ে আছে। আহতরা এখনো ক্ষত বয়ে বেড়াচ্ছে। তাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। এই জাতির ভাগ্য নির্ধারনের এখনই উপযুক্ত সময়। তাই জাতিকে আলোর পথে নিয়ে আসতে সৎ ও দক্ষ ব্যক্তিকে নির্বাচিত করে আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে। আর সেই নেতৃত্ব একমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর দ্বারাই সম্ভব।
বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর ও সুনামগঞ্জ-১ আসনে এমপি পদপ্রার্থী মাওলানা তোফায়েল আহমদ খাঁন বলেন, দেশে কুরআনের আইনের পক্ষে যে জোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। আগামী নির্বাচনে কুরআনকে সংসদে পাঠাতে হবে। সংসদে কুরআইনের আইন চালু করা হলেই বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কুরআনের আলে জ্বলে উঠবে।
বিশেষ অতিথি সুনামগঞ্জ-৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আওয়ামী স্বৈরাচার ১৭ বছর জনগণের ওপর চেপে বসেছিল। কিন্তু আল্লাহর রহমত যখন আসে তখন শয়তানি শক্তি পালাতে বাধ্য হয়। ন্যায়ের জন্য যারা লড়াই করে তাদের বিজয় নিশ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে এখন আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই।
বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জসিমউদদীন এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদ, সুনামগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, সিলেট জালালাবাদ থানা জামায়াতের সহকারী সেক্রেটারি ওবায়দুল হক শাহিন প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান

সর্বশেষ সংবাদ
চায়ের জনপদে শীতের বার্তা
চায়ের জনপদে শীতের বার্তা
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার প্রতিবাদে যুক্তরাজ্যে সভা
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
রূপপুরের বিদ্যুৎ উৎপাদনে বায়রার অনুমোদন
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
কিডনী হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকা অনুদান
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
লন্ডনে ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি: আইনের শাসন’ শীর্ষক সেমিনার
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
সিলেট অঞ্চল শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে যুবদলের র‌্যালি ও সমাবেশ
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিচার দাবি গণদাবী ফোরামের
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে সিউক’র সংবর্ধনা
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
কোকো স্মৃতি ফুটবলে পুরস্কারদাতা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার সম্পাদক !
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
নতুন কুঁড়ি স্পোর্টস শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে অনন্য উদ্যোগ : প্রস্তুতি সভায় সিসিক প্রশাসক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top