মৌলভীবাজারে জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৭:২৬:০১ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনাস্থ দেওয়ান আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান সড়ক অতিক্রম করে কুসুমবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের সেক্রেটারী মো: ইয়ামীর আলীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো: শাহেদ আলী, মৌলভীবাজার পৌরসভার আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, ছাত্রশিবির মৌলভীবাজার শহর সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি নিজাম উদ্দিন।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের অতি সত্ত্বর চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।






