জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য

ছড়াগ্রন্থ ‘আমাদের পোলাপান’ এর প্রকাশনা


প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ৬:৫৮:৪৮ অপরাহ্ন

গবেষক এবং সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, দেলোয়ার হোসেন দিলু শুধু একজন সুপরিচিত ছড়াকারই নন, তিনি একজন মেধাবী কবি ও আইনজীবী, যার সাহিত্যকর্ম শিশুদের মনোজগতে ইতিবাচক প্রভাব ফেলে। ‘আমাদের পোলাপান’ শিশুদের কল্পনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই গ্রন্থের প্রতিটি ছড়া শিশুদের নৈতিক শিক্ষা, সততা, বন্ধুত্ব ও সামাজিক মূল্যবোধের প্রতি আগ্রহ বৃদ্ধি করবে। শিশুদের শৈশবের নরম মনের সাথে সংবেদনশীলতার সূ² দিকগুলো তুলে ধরতে দেলোয়ার হোসেন দিলু যে কাজটি করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

শনিবার সন্ধ্যা ৭টায় মৌলিক সাহিত্য সংঘের আয়োজনে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ছড়াকার ও আইনজীবী দেলোয়ার হোসেন দিলুর ছড়াগ্রন্থ ‘আমাদের পোলাপান’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মৌলিক সাহিত্য সংঘের সভাপতি এডভোকেট কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ও কবি আব্দুল মুকিত অপির সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ কে এম শমিউল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সিনিয়র আইনজীবী দেওয়ান মিনহাজ গাজী, এডভোকেট ওবায়দুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, গীতিকার এডভোকেট এমদাদুল হক, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এডভোকেট কবির আহমদ বাবর। ‘আমাদের পোলাপান’ ছড়াগ্রন্থের সারসংক্ষেপ তুলে ধরে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক দেলোয়ার হোসেন দিলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিসিকের সাবেক কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, ড. আব্দুল কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আব্দুল জলিল, এডভোকেট ফারুক আহমদ, সমর কুমার দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি

সাহিত্য এর আরও খবর
কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর

কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর

চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 

চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 

কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট

কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট

বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অচলাবস্থা
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
তাহিরপুরে বিএনপির সমাবেশ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
দোয়ারায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখায় ইউনিয়ন বিএনপির কর্মীসভা
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
বড়লেখা নারীশিক্ষা একাডেমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
সিলেটের বাউল-সাধকদের সৃষ্টি নিয়ে গবেষণা প্রয়োজন: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
পাঁচ বছরেও গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
সিলেট মেরিন একাডেমিতে বিশ্ব নৌ দিবস পালিত
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
জৈন্তায় ১১১ রাউন্ড গুলি, হ্যান্ড গ্রেনেড ও ম্যাগজিন উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৩
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
হবিগঞ্জে ভারতীয় মদ ও গরু জব্দ
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে আরেক শিশুর মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top