এই নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা : মাহবুব চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২:৩৭ অপরাহ্ন

সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির এই নিরঙ্কুশ বিজয় জনগণের ভালোবাসা। বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। আগামীতেও কাজ করবে। বিএনপির সেই ভিশনগুলো নিয়ে এগিয়ে যাচ্ছে। বিএনপি সব সময় তার ওয়াদাতে অটল থাকে।
শুক্রবার সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের চৌকিদিঘীস্থ মসজিদে বিশেষ দোয়া মাহফিলপূর্ব বক্তব্যে একথা বলেন। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন আম্বরখানা মসজিদের ইমাম ও খতিব জিয়াউর রহমান ও স্থানীয় চৌকিদেখী মসজিদের ইমাম ওয়েছ আহমদ। উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন, শহিদুল হক, আব্দুল মুতলিব, আনহার আহমদ, রফিক মিয়া, মইন উদ্দিন, দ্বারা মিয়া, সৈয়দ মইন উদ্দিন আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, ফারুক মিয়া, এনামুল হক ও নুরুল আমিন প্রমূখ। বিজ্ঞপ্তি





