হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১২ এপ্রিল ২০২৬, ৮:০০:৩৭ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৬ সালের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে | ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান| রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এ তথ্য জানান| তিনি আরও বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন| সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে|
ধর্মমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে| সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমš^য়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন|
এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাবেন| এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন|





