ভারতের কয়লা গুহায় তাহিরপুরের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৪৫:৫১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : অবৈধভাবে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লা গুহায় গিয়ে পাথর চাপায় মুজিবুর রহমান(৪০) নামে সুনামগঞ্জের তাহিরপুরের যুবক নিহত হয়েছেন| তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট গ্রামের মৃত আলতু মিয়ার ছেলে| বৃহস্পতিবার দুপুরে ভারতের মেঘালয় পাহাড়ের কয়লার গুহার ভেতরে ঘটনাটি ঘটে|
স্থানীয় এলাকাবাসী জানায়, ভোরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তের লালঘাট এলাকা দিয়ে মুজিবুর রহমানসহ (৪০) কয়েকজন চোরাই পথে ভারতে প্রবেশ করে| সেখানে কয়লা গুহায় ভেতর গিয়ে কয়লা উত্তোলনের সময় উপর থেকে পাথর মাথার পড়ে মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| এ সময় সাথে থাকা লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে কৌশলে ভারত সীমান্ত অতিক্রম করে বিকেলে বাংলাদেশে নিহতের বাড়িতে নিয়ে আসে| এই ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে|
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়| তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে|




