এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৮:১৭:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২১ এপ্রিল)| দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে একযোগে এই পরীক্ষা শুরু হবে| সূচি অনুযায়ী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে| এরপর হবে ইংরেজি ও তথ্য প্রযুক্তি| লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে| ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত| এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট শিক্ষা বোর্ড| ইতোমধ্যে সকল কেন্দ্র সচিবদের ১৪টি নির্দেশনা দিয়েছে বোর্ড|





