যোগ্য নাগরিক তৈরী করতে কিশোরকন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর : সিবগাতুল্লাহ সিবগা
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৯:৩২:১৫ অপরাহ্ন
সিলেটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি বিতরণ

কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সিবগাতুল্লাহ সিবগা বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান সময়ে আমাদের প্রয়োজন যোগ্য মানুষ| আজ থেকেই নিজের যোগ্যতা বৃদ্ধির পেছনে মনোনিবেশ করা উচিত| লক্ষ্য নির্দিষ্ট করে নিজেকে ˆতরী করতে হবে| আর সেই ¯^প্নকে লালন করে দেশের জন্য যোগ্য নাগরিক ˆতরী করতে কিশোরকন্ঠ পাঠক ফোরাম বদ্ধ পরিকর|
তিনি বলেন, আমরা একটি মেধাবী প্রজন্ম চাই| যারা আগামীতে দেশ ও জাতিকে নেতৃত্ব দিবে| কিশোরকণ্ঠ আদর্শবান ও সুনাগরিক গড়ে তুলতে কাজ করছে| এর ধারা অব্যাহত থাকবে| জ্ঞান-বিজ্ঞানের সকল ক্ষেত্রে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের পদচারণা থাকতে হবে| তাহলে আমরা সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো|
তিনি শুক্রবার দেশের সর্ববৃহৎ শিশু-কিশোর সংগঠন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা’২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন|
কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের উপদেষ্টা ডা. হোসাইন আহমদের সভাপতিত্বে, ফোরামের মহানগর পরিচালক মো: আহসান হাবিব ও সহকারী পরিচালক শহিদুল ইসলাম ফেরদৌসের যৌথ সঞ্চালনায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, কিশোরকন্ঠ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক তানজীর হোসাইন জুয়েল, পাঠক ফোরাম সিলেট মহানগরের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাজু|
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের অন্যতম পৃষ্ঠপোষক আফসার উদ্দিন কামরান, স্কুল প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ফাহাদ হোসাইন, রেজাউল করিম ও শাহাদত হোসেন নাসিম প্রমূখ|
উল্লেখ্য- এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে| এর মধ্যে থেকে ২৮১ জনকে বৃত্তি দেয়া হয়| যার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ৫০ জন, সাধারণ গ্রেডে ১০১ জন এবং বিশেষ গ্রেডে ১৩০জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন|
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট উপহার তুলে দেন| বিজ্ঞপ্তি





