ছাত্রশক্তি সিলেটের নেত্রী সারা বহিস্কার
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৯:৫৯:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় ছাত্রশক্তির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মালেকা খানম সারাকে সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে|
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান ¯^াক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ড ও অনিয়মের অভিযোগে গঠিত শৃঙ্খলা কমিটির তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে| এর প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়|
এর আগে মালেকা খানম সারা ˆবষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন| কোটা সংস্কার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন| তবে বিভিন্ন সময়ে তাকে ঘিরে নানা অভিযোগ ও বিতর্কের সৃষ্টি হয়|
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে|




