কানাইঘাটে কৃষককে কুপিয়ে জখম : থানায় অভিযোগ
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৩:২০ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটে গরু দিয়ে জমির ফসল নষ্ট করার প্রতিবাদ করায় মো: আব্দুল ওয়াহিদ (৫৫) নামের এক ব্যক্তির ওপর ¯^শস্ত্র হামলার ঘটনা ঘটেছে| এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল ওয়াহিদ গত বুধবার (১৫ এপ্রিল) কানাইঘাট থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে| ¯^জনরা হামলায় গুরুতর আহত মো: আব্দুল ওয়াহিদকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন|
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে আব্দুল ওয়াহিদ সবজি বাগানে গিয়ে দেখেন আব্দুল মনাফ কুনু-এর একটি গরু তাঁর টমেটোসহ অন্যান্য সবজি খেয়ে ক্ষতি করছে| তিনি জমি থেকে গরু সরিয়ে দিতে গেলে পূর্ব থেকে ওৎঁ পেতে থাকা আব্দুল মনাফ এবং তার ভাই আব্দুল মালিক ধারালো অস্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা করে| হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে আগে থেকে বাগানের চারপাশে লুকিয়ে ছিল| কৃষক নিরস্ত্র অবস্থায় তার জমিতে আসামাত্রই চারদিকে থেকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়|
এর সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি (তদন্ত) মো. শহিদুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি| আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব|




