অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই হোটেল সিলগালা : আটক ৬
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৫০:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি (ডিবি)| অভিযানে ৬ জনকে আটক ও হোটেল দুটিকে সিলগালা করে পুলিশ|
এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট এলাকার ‘অতিথি’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১ জন পুরুষ ও ১ জন নারীসহ ২ জনকে আটক করা হয়|
একই দিন বিকেলে কোতোয়ালী মডেল থানাধীন তালতলা এলাকার ‘সুফিয়া’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে করে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ ৪ জনকে আটক করা হয়|
পৃথক অভিযানে আটককৃতরা হলেন— মোঃ ছাব্বির (২০), ¯^প্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মোঃ বাবুল মিয়া (৩৭) ও জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ (৪২)|
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে| হোটেল দুটিকে সিলগালা করা হয়েছে| এইধরণের অভিযান অব্যাহত থাকবে|





