মানিক মিয়ার মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৭:৫৮:৪৪ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতা শাখার অবসরপ্রাপ্ত সুপাইভাইজার মো. মানিক মিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী| মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীল সমবেদনা জানান|
প্রসঙ্গত, মো. মানিক মিয়া সোমবার দক্ষিণ সুরমার দক্ষিণ ভার্থখলার স্বর্ণালী ডি ব্লকের বাসায় অসুস্থ বোধ করলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়| সেখানে রাত আড়াইটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর| তিনি স্ত্রী ও তিন পুত্র রেখে গেছেন| মঙ্গলবার বাদ জোহর জানাজার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার কবরস্থানে তাকে দাফন করা হয়| জানাজায় সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকনসহ দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন| বিজ্ঞপ্তি




