নগরে ৪ প্রতিষ্ঠানে ২ লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৬, ৯:৪৮:২৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে ভেজালবিরোধী অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত| সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিক্রয়, অতিরিক্ত মূল্য আদায়, প্রতিশ্রুত সেবা না দেওয়া এবং পণ্যের গায়ে বাধ্যতামূলক তথ্য না প্রদানের মতো অপরাধের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালিত হয়|
র্যাব-৯, সেনাবাহিনী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমš^য়ে গঠিত একটি আভিযানিক দল সোমবার বিকেলে নগরীর কালীঘাট এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রি, খাদ্যদ্রব্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়|
অভিযানে কালীঘাটের সৌদিয়া ট্রেডার্সকে ৫০ হাজার, মেসার্স এ.এস ট্রেডার্সকে ৮০ হাজার টাকা, খান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা ও রহমান এন্ড ব্রাদার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়|
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে| জন¯^ার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|





