২৪ ঘণ্টায় আরও ৪১ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:০২:৫৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আরও ৪১ জন আসামী গ্রেফতার ও ১৫০টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)| বুধবার (২২এপ্রিল) এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা থেকে বুধবার (২২ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ| পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় মালামাল উদ্ধার, বিনা পরোয়ানা ও মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামিসহ মোট ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে| এর মধ্যে নিয়মিত মামলার আসামী ৭জন, ওয়ারেন্টভুক্ত আসামী ৫জন, মাদক ব্যবসায়ী ৪জন ও মট্রো অধ্যাদেশ মোতাবেক ২৩জনকে গ্রেফতার করা হয়| ৮৯৪ পিস ভারতীয় চকলেট ও ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়|
এছাড়াও এসএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক ২৪ ঘণ্টায় বিভিন্ন প্রকার ৫৮টি গাড়ির বিরুদ্ধে মামলা ও ৯২টি গাড়ি আটক করা হয়েছে| এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে| মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে|




