৬৯ হাজার টাকার ভারতীয় চকলেটসহ ৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:০৪:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর বড়বাজার থেকে ৬৯ হাজার টাকার ভারতীয় চকলেটসহ ৩ জনকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ| এসময় একটি সিএনজি অটোরিক্সাও জব্দ করা হয়েছে|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে নগরীর আম্বরখানা বড়বাজারে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশ| এসআই মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে বড়বাজারস্থ আল্লাহরদান ভেরাইটিজ স্টোর দোকানের সামনে থেকে ১টি সিএনজি গাড়ি জ্বদ করা হয়| যার রেজিঃ নং-সিলেট-থ-১১-৫৭৯১| এসময় সিএনজি থেকে ৮৭৭ পিস ভারতীয় নেস্টলে কিটকাট ও ১৭ প্যাকেট বেনজো কোকো চকলেট উদ্ধার করা হয়| জব্দকৃত চকলেটের আনুমানিক মূল্য ৬৯ হাজার ৬২০ টাকা| অভিযানে আটককৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার আর্দিপাড়া মুন্সিরহাটি গ্রামের নুরুল আমীনের স্ত্রী ইয়াছমিন (৪৭), সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার পাথরটিলা মামার বাজারের বাসিন্দা মোঃ আজমের স্ত্রী শাহনাজ (৪৯) ও গোয়াইঘাট উপজেলার কচুয়ারপাড় দাড়িয়াকান্দি গ্রামের মোঃ শাহাব উদ্দিনের পুত্র মিলাদ আহমদ (২৩)| এই ঘটনায় এয়ারপোর্ট থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ই (১) (ই)/২৫ (উ) ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়েছে| মামলা নং ১৬ (২১/০৪/২০২৬)| এসএমপির এডিসি (মিডিয়া) মঞ্জুরুল আলম জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে|




