এমসি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:০৭:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের এমসি কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে| ক্যাম্পাস ছাড়াও এমসি কলেজ কেন্দ্রের অধীনে নগরীর আরও তিনটি কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে| বুধবার (২২ এপ্রিল) এমসি কলেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের এমসি কলেজ কেন্দ্রের ভর্তি পরীক্ষা আগামী শনিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে| নগরীর ˆসয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪৬০ জন, শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ১৪৬০ জন, আল-আমীন জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৮৩০ জন ও এমসি কলেজে ৩ হাজার ৩৯৬জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন| পরীক্ষার্থীদের আসন বিন্যাস কলেজের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে পাওয়া যাবে|




