ঢাকা-সিলেট মহাসড়কে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ
প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৮:১২:৫৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জরুরি মেরামত কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজারের শেরপুর সেতু দিয়ে যানবাহন চলাচল তিনদিন বন্ধ থাকবে| আগামীকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে রোববার (২৬ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সেতুটি বন্ধ থাকবে| মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| এই সময়ে বিকল্প পথে ঢাকা-সিলেট রুটে যানবাহন চলাচলের পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন|
জেলা প্রশাসন জানিয়েছে, ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের (এন-২) ১৮৬তম কিলোমিটারে কুশিয়ারা নদীর ওপর অবস্থিত শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্ল্যাব মেরামতের কাজ ২৪ এপ্রিল সকাল ৮টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত চলমান থাকবে|
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত একলেনে যান চলাচল করবে| রাত ১১টা থেকে ২৫ এপ্রিল (শনিবার) সকাল ৯টা পর্যন্ত সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে| এছাড়া ২৫ এপ্রিল সকাল ৯টা থেকে ২৬ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সেতুর এক লেনে সীমিতভাবে যান চলাচল করবে| মেরামত কাজ শেষে রোববার সকাল ৮টার পর সেতুটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে|
এদিকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকাকালীন বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে সওজ| মহাসড়কে চলাচলকারী শায়েস্তাগঞ্জ-শেরপুর-সিলেট রুটের যানবাহনের জন্য শায়েস্তাগঞ্জ-মিরপুর (বাহুবল) শ্রীমঙ্গল-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক ব্যবহার করতে বলা হয়েছে| এছাড়া শেরপুর (মৌলভীবাজার) সিলেট রুটের যানবাহনের জন্য মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়ক এবং ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের যানবাহনের জন্য নবীগঞ্জের ˆসয়দপুর বাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক ব্যবহার করতে বলা হয়েছে|




