ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৫৯:৪১ অপরাহ্ন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ইকবাল মনসুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
সোমবার বাদ আসর কালেক্টরেট জামে মসজিদে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন নূর, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সাংবাদিক মঈন উদ্দিন, ˆদনিক সিলেটের ডাকের সাবেক ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এস এম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, কার্যকরি সদস্য আজমল আলী, সদস্য দুলাল হোসেন, মামুন হাসান ও আব্দুল খালিক প্রমুখ|
দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শাহ আলম| বিজ্ঞপ্তি




