পোশাক রফতানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:৪১:২০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ˆতরি পোশাক বাজারে ফের চীনকে টপকে গেছে বাংলাদেশ| পাল্টা শুল্ক, বাণিজ্যযুদ্ধ ও ˆবশ্বিক সরবরাহ ব্যবস্থার পরিবর্তনের প্রভাবে মার্কিন বাজারে চীনের পোশাক রফতানি ব্যাপকভাবে কমে গেছে| সেই সুযোগে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সোর্সিং গন্তব্য হিসেবে আরও শক্ত অবস্থান ˆতরি করছে বাংলাদেশ|
যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ˆতরি পোশাক রফতানি হয়েছে ২০৪ কোটি ডলারের| একই সময়ে চীনের রফতানি নেমে এসেছে ১৭০ কোটি ডলারে| ফলে যুক্তরাষ্ট্রের বাজারে ˆতরি পোশাক রফতানিতে আবারও চীনকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ|
যদিও ˆবশ্বিক অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশের রফতানি আগের বছরের তুলনায় ৮ দশমিক ৩৮ শতাংশ কমেছে, তবুও চীনের তুলনায় বাংলাদেশের অবস্থান অনেক বেশি স্থিতিশীল রয়েছে| একই সময়ে চীনের রফতানি কমেছে প্রায় ৫৩ শতাংশ|
অটেক্সার তথ্য বলছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের মোট ˆতরি পোশাক আমদানি কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭৩ কোটি ডলারে| আগের বছরের একই সময়ের তুলনায় এই আমদানি কমেছে ১১ দশমিক ৬৩ শতাংশ| পরিমাণের দিক থেকেও যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক আমদানি কমেছে ১২ দশমিক ২৮ শতাংশ| তবে উৎপাদন ব্যয় ও সরবরাহ ব্যয় বৃদ্ধির কারণে গড় ইউনিট মূল্য সামান্য বেড়েছে|
বিশ্বের সবচেয়ে বড় পোশাক রফতানিকারক দেশ চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে বড় চাপের মুখে রয়েছে| চলতি বছরের প্রথম তিন মাসে দেশটির পোশাক রফতানি কমেছে ৫২ দশমিক ৯১ শতাংশ| গত বছরের একই সময়ে যেখানে চীন ৩৬১ কোটি ডলারের ˆতরি পোশাক রফতানি করেছিল, এবার তা নেমে এসেছে ১৭০ কোটি ডলারে|
শুধু রফতানির মূল্য নয়, পরিমাণের দিক থেকেও বড় ধস নেমেছে| চীনের রফতানির পরিমাণ কমেছে ৪০ দশমিক ১৫ শতাংশ| একই সঙ্গে ইউনিট মূল্যও কমেছে ২১ দশমিক ৩৩ শতাংশ|
বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ˆবশ্বিক পোশাক আমদানিতে বড় ধরনের ধীরগতি দেখা গেছে| সামগ্রিকভাবে আমদানি কমলেও বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে| বিশেষ করে চীনের রফতানিতে বড় পতন হওয়ায় আন্তর্জাতিক বাজারে নতুন সমীকরণ ˆতরি হচ্ছে|




