হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৮:১৯:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-সিলেট এবং হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে ডাকা বাস ধর্মঘট আংশিক প্রত্যাহার করেছে হবিগঞ্জ জেলা মোটরমালিক গ্রুপ| এই দুই রুটে দুই দিন বাস চলাচল বন্ধ রাখার পর সিলেটের বিভাগীয় কমিশনারের আশ্বাসে গতকাল বুধবার (১৩ মে) থেকে শুধু হবিগঞ্জ-সিলেট রুটে ধর্মঘট প্রত্যাহার করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ| তবে হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে ধর্মঘট বহাল রয়েছে| দুই দিন বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বাসিন্দারা| প্রয়োজনীয় কাজে বিভাগীয় নগরী সিলেটে আসতে বেশ কাঠখড় পোহাতে হয়েছে অনেক যাত্রীকে| নিজেদের ¯^ার্থ হাসিলে সাধারণ যাত্রীদের এমন জিম্মি করাকে সম্পূর্ণ অযৌক্তিক বলছেন যাত্রীরা|
গত মঙ্গলবার রাতে করণীয় নির্ধারণে জরুরি সভা করে হবিগঞ্জ জেলা মোটরমালিক গ্রুপ| ওই সভায় সিদ্ধান্ত হয়, আগামী শুক্রবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুই জেলার বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি ˆবঠক অনুষ্ঠিত হবে| ওই ˆবঠকে সমাধান না হওয়া পর্যন্ত হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচল বন্ধ থাকবে| অন্যদিকে বুধবার সকাল থেকে হবিগঞ্জ-সিলেট রুটে বাস ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়|
জানা গেছে, শ্রীমঙ্গল-সিলেট রুটে এসএমএস এক্সপ্রেস চালুতে নাখোশ হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ| নতুন এই পরিবহন চালু হওয়ায় হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট রুটে একচেটিয়া ব্যবসা ধরে রাখতে পারছে না হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেস| নতুন এই বাস চালুকে কেন্দ্র করেই মূলত মৌলভীবাজার বাস মালিক সমিতির সঙ্গে বিরোধ ˆতরি হয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের| এর জের ধরেই মূলত ধর্মঘট ডাকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ|
জানা যায়, গত প্রায় দুই বছর ধরে হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচলকে কেন্দ্র করে দুই জেলার মোটরমালিক সমিতির মধ্যে বিরোধ চলে আসছে| এরই জেরে বেশ কয়েকবার ধর্মঘট ডাকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ| সর্বশেষ গত সোমবার ধর্মঘটের ডাক দেয় তারা|





