২১ ঘণ্টায় সড়কে ঝরল অন্তত ১৫ প্রাণ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৬, ৯:১১:২৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ঈদের আনন্দের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় সড়কে ঝরেছে অন্তত ১৫ প্রাণ। তাঁদের কেউ ঈদ করতে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধু নিয়ে ঘুরতে বের হয়েছিলেন, আবার কেউ বাসে ঢাকায় ফিরছিলেন। নিহতদের মধ্যে নয়জনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
গত বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, দিনাজপুর, ফরিদপুর, নরসিংদী ও পটুয়াখালীতে দুজন করে এবং মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।




