কাউন্সিলর কাদির ও লাভলীকে জিএসসি সাউথইস্ট রিজিওনের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ২:৪৪:৩১ অপরাহ্ন
জিএসসি সাউথ ইস্ট রিজিওনের সহ সভাপতি , পোটস মাউথ শাখার চেয়ারপার্সন ও পোটস মাউথ সিটি কাউন্সিলের কাউন্সিলর আব্দুল কাদির লর্ড মেয়র এবং জিএসসি কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা, রেড ব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সৈয়দা লাভলি চৌধুরী ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় জিএসসি সাউথ ইস্ট রিজিওন অভিন্দন জানিয়েছে । রিজিওনের চেয়ারপার্সন খলিল আহমদ কবীর, সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমদ ও ট্রেজারার মোঃ আবুল মিয়া এক বিবৃতিতে নব নির্বাচিত লর্ড মেয়র ও ডেপুটি মেয়রকে অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। নব নির্বাচিত নেতৃবৃন্দ ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাদের কর্মদক্ষতার মাধ্যমে কাউন্সিলদস্বয়ের কাজের গতিশীলতা বৃদ্ধি পাবে এবং কমিউনিটির মানুষ উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। – বিজ্ঞপ্তি




