জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুন:চালু, যুক্তরাজ্য প্রবাসীদের উচ্ছ্বাস


প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৯:৩৪:০২ অপরাহ্ন

এ ফ্লাইট আর বন্ধ হবে না : বিমানমন্ত্রী
কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর হবে ওসমানী : বাণিজ্যমন্ত্রী
প্রবাসীদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হলো : উপদেষ্টা হুমায়ুন

স্টাফ রিপোর্টার : ১২৫ দিন বন্ধ থাকার পর আবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ফ্লাইটটি পুনরায় চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেটীরা।
রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে আসা বিজি-২০৮ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এ রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হলো।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটিতে ২৭২ জন যাত্রী ছিলেন। গত ১ মার্চ থেকে হজ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে সাময়িকভাবে সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখা হয়েছিল। এরপর রোববার ম্যানচেস্টার থেকে ফ্লাইট আসার মাধ্যমে আবার সরাসরি ফ্লাইট চালু হলো। আপাতত সপ্তাহে দুই দিন সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালিত হবে।
সংশ্লিষ্টরা বলছেন- যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এ রুট শুধু একটি প্লেন-যোগাযোগ নয়, বরং এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।
ফ্লাইটটি অবতরণের পর যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান পরিবহন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
এরপর সাংবাদিকদের সাথে আলাপকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, সিলেটের প্রচুর প্রবাসী ইংল্যান্ডে থাকেন। তারা নিয়মিত দেশে আসা যাওয়া করেন। এই প্রবাসীরা সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই রুটের ফ্লাইট আবার চালু হয়েছে। এটি আর বন্ধ হওয়ার কোন অবকাশ নেই।
বিমানমন্ত্রী বলেন, সিলেট-কক্সবাজার রুটে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি। আশা করছি শিগগিরই এটি চালু হবে।
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, এটি হলে বিদেশি অনেক ফ্লাইটও সিলেটে আসবে। এছাড়া সিলেটকে আমরা একটি পর্যটন হাবে পরিণত করতে চাই।
সিলেট-ঢাকা রুটে বিমান ভাড়ার উচ্চমূল্য সম্পর্কে তিনি বলেন, ভাড়া কমানোর ব্যাপারে সরকার কাজ করছে। দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ঘুচিয়ে আনতে কিছুটা সময় লাগছে। তবে প্রবাসীদের কথা চিন্তা করে হলেও এই রুটে ভাড়া কমাতে সরকার আন্তরিক।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক ওই উচ্চতায় উন্নীত হলে আমাদের ইচ্ছা আছে সিলেট-গোয়াহাটি সরাসরি ফ্লাইট চালু করার। এছাড়া ভারতের অন্যান্য অঞ্চলেও ফ্লাইট সিলেট থেকে যেতে পারে। যাতে দুদেশের মানুষ, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক আদান প্রদান সহজ হয়।
পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের কার্যকর বিমানবন্দর হিসেবে গড়ে তোলা ও আঞ্চলিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা আছে। তিনি সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রামসহ অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখারও আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, নির্বাচনের আগে প্রবাসীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের পর সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আবার চালু করা হয়েছে।
ম্যানচেস্টার থেকে আসা যাত্রী পারভীন বেগম বলেন, মাঝখানে ফ্লাইট বন্ধ থাকায় যুক্তরাজ্যপ্রবাসী, বিশেষ করে সিলেটের লোকজনকে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আবার সরাসরি ফ্লাইট চালু হওয়ায় তাঁরা স্বস্তি পেয়েছেন।
ম্যানচেস্টার থেকে আসা আরো কয়েকজন যাত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ফ্লাইটটি নিয়ে দুশ্চিন্তা ছিলো, তা দূর হয়েছে। তবে এটি যেন আর বন্ধ না হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অন্যদের মধ্যে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর বিজি-২০৮ বেলা ১২টায় ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

প্রচ্ছদ এর আরও খবর
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের

সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু

সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু

মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান

মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান

সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম

সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম

সর্বশেষ সংবাদ
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
মেজর আখতারুজ্জামান গ্রেফতার : নিঃশর্ত মুক্তি দাবি জামায়াতের
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
সিলেট ইম্পেরিয়াল হাসপাতালে আইসিইউ চালু
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ব্রিজ একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
মালিক ধর্মঘট স্থগিত, শ্রমিক অনড় অবস্থান
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার  
লাউয়াছড়ায় বগির হুক ছিঁড়ে  ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা
লাউয়াছড়ায় বগির হুক ছিঁড়ে  ৪ ঘণ্টা আটকা পাহাড়িকা
শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
শান্তিগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন
টাঙ্গুয়ায় ইলেকট্রিক শকে মাছ ধরার সরঞ্জাম জব্দ
টাঙ্গুয়ায় ইলেকট্রিক শকে মাছ ধরার সরঞ্জাম জব্দ
কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের সঙ্গে এমপি’র মতবিনিময়
কমলগঞ্জে পূজা উদযাপন পরিষদের সঙ্গে এমপি’র মতবিনিময়
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা
সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ
সারাওয়াক বাণিজ্য মেলায় প্রথমবার বাংলাদেশের অংশগ্রহণ
লন্ডনে সংলাপ ফ্রন্টের প্রকাশনা অনুষ্ঠান
লন্ডনে সংলাপ ফ্রন্টের প্রকাশনা অনুষ্ঠান
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের ইন্তেকাল
ফেঞ্চুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলামের ইন্তেকাল
সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি
সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top