বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:৩০:১৭ অপরাহ্ন

ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা ও মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। শাখার সহসভাপতি ইমরান হাসিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলিউর রহমানের সঞ্চালনায় কর্মশালায় নির্ধারিত দায়িত্বশীলরা অংশ নেন।
পূর্বনির্ধারিত বিভিন্ন বিষয়ের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা শেষে খাতা মূল্যায়ন করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিণ ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা। কর্মশালায় উপজেলা শাখার নির্ধারিত দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






