সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের কমিটি
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২৬, ৭:২২:৫৪ অপরাহ্ন

অধ্যাপক লে. মো. মনিরুল ইসলামকে সভাপতি ও শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। প্রকাশিত প্রতিবেদনে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাদের নামও উল্লেখ করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু এবং সহ-সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সফিকুর রহমান টুটুল, মো. মাসুক এলাহী, মোহাম্মদ শাহিদুজ্জামান শাহেদ, জাকির হোসেন, জাকারিয়া আরেফিন ফয়ছল, আমির উদ্দিন পাবেল, অ্যাডভোকেট বদিউল আলম লিটনসহ অনেকে রয়েছেন।
১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রায়হাদ বকসকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ খালিদুর রহমান সাইদ, মোহাম্মদ তছির আলী, জাহেদ আহমেদ বাবু, সাইদুল ইসলাম হৃদয়, মনজুর হোসেন মজনু, মো. আনহার মিয়াসহ অনেকে।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. ওয়াহিদুল ইসলাম বাবু, মো. নিলু আহমদ, মো. সেলিম আহমদ, এম মোহাম্মদ আলী, মো. সজিব আহমেদ, মো. আজমল আলী মাসুক ও মো. জাবেদ খান। কোষাধ্যক্ষ করা হয়েছে মো. ইমতিয়াজ আলীকে এবং দপ্তর সম্পাদক সাঈদ রাব্বানী চৌধুরী সুজনকে।
এছাড়া প্রচার সম্পাদক নাজমুল হক মিলাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সৈয়দ খুররম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাদির হোসেন বাবুল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. এনামুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন সুমন, ছাত্র বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম নাহিদসহ বিভিন্ন সম্পাদক ও সহ-সম্পাদক পদে নেতাদের রাখা হয়েছে।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, শামীম আহমেদ হেলালী, আব্দুল মনাফ, মুক্তিযোদ্ধা মাসুদ বখত চৌধুরী ও মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে চৌধুরী মোহাম্মদ সুহেল, মো. শুকুর আলী, আনহার উদ্দিন, জুনায়েদ আহমদ (জুনেদ), মো. আমিরুল ইসলাম রুবেল, মো. জালাল আহমেদ, মো. মোশাহিদ আলী, আব্দুল হাকিম রুপা মিয়া ও জীবন আহমেদ সায়েম রয়েছেন।
প্রকাশিত তথ্য অনুযায়ী, কমিটি সংশ্লিষ্ট বিএনপি নেতাদের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত অনুমোদন করেন। আগামী তিন মাসের মধ্যে সিলেটের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের প্রবীণ সদস্যদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি





