কেন্দ্রীয় সম্মেলন সফলে যুব জমিয়তের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৬, ৯:০১:৫১ অপরাহ্ন

আগামী ১৩ আগস্ট অনুষ্ঠিতব্য যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট মহানগর যুব জমিয়তের উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন। সভা পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার। প্রধান অতিথি ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা তাফহীমুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তাফহীমুল হক বলেন, যুব সমাজই একটি জাতির প্রাণশক্তি এবং পরিবর্তনের প্রধান চালিকাশক্তি। আদর্শবান, সুশিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন যুবসমাজ গড়ে তুলতে সংগঠনের প্রতিটি কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, আগামী ১৩ আগস্টের কেন্দ্রীয় কাউন্সিল ও সদস্য সম্মেলন সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সিলেট মহানগরের প্রতিটি ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় সম্মেলন কেবল সাংগঠনিক আনুষ্ঠানিকতা নয়; এটি আদর্শিক নেতৃত্ব গড়ে তোলা, যুব সমাজের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ বিনির্মাণের নতুন প্রেরণা যোগাবে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সিলেট জেলা দক্ষিণ যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরহাদ কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক মুফতি মারুফ হাসান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, দপ্তর সম্পাদক হাফিজ আব্দুল কাদির, মাওলানা আবু তাহের মিসবাহ, হাফিজ আব্দুল বাসিত, ফয়ছল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় সম্মেলন সফল করতে গণসংযোগ বৃদ্ধি, সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত, প্রচার-প্রচারণা জোরদার, সাংগঠনিক সমন্বয় এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সম্মেলন সফল করতে মহানগরের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি






