জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

বালাগঞ্জে ২ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৬, ৮:১৫:৩৮ অপরাহ্ন

মো. আমির আলী, বালাগঞ্জ : সিলেটের বালাগঞ্জ বাজারে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ড্রেন প্রকল্পে নানা অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে| স্থানীয়দের দাবি, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ ড্রেন নির্মাণে প্রাক্কলন অনুযায়ী রড ব্যবহার না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং বৃষ্টির মধ্যে পানি ও কাদার ওপর ঢালাইয়ের মতো অনিয়ম করা হয়েছে| এছাড়া ড্রেনের মাঝখানে ˆবদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই কাজ চালানোর অভিযোগও রয়েছে|
সরেজমিনে দেখা যায়, ড্রেনের মাঝখানে থাকা ˆবদ্যুতিক খুঁটি অপসারণ না করেই তার চারপাশে ঢালাই করা হয়েছে| স্থানীয়দের আশঙ্কা, এতে সামান্য আবর্জনাই পানি চলাচলে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতার কারণ হতে পারে| এলাকাবাসীর অভিযোগ, কাজের শুরু থেকেই বিভিন্ন অনিয়ম চলছে| তাদের দাবি, সঠিক তদারকির অভাবে প্রকল্পটির মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ˆতরি হয়েছে| অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আবু তাহের বলেন, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন এবং আগে যেভাবে কাজ চলছিল, সেভাবেই কাজ পরিচালনা করছেন|
এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী ট্রেডার্স-এর ¯^ত্বাধিকারী মোস্তাক আহমদ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য না করে পরে দেখা করার কথা বলেন| উপজেলা সহকারী প্রকৌশলী রেদওয়ানুল হাসান রড কম ব্যবহারের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর কাজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে| ˆবদ্যুতিক খুঁটি সরিয়ে এরপর কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে| তবে অন্যান্য অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করেননি| উপজেলা এলজিইডির প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম বলেন, তাদের প্রতিনিধির উপস্থিতি ছাড়া কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে| কোথাও অনিয়ম দেখা গেলে স্থানীয়দের কাজ বন্ধ করে দেওয়ার আহ্বান জানান তিনি|
উল্লেখ্য, বালাগঞ্জ বাজারের জলাবদ্ধতা নিরসনে তাজপুর সড়কের পাশে ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ ড্রেন নির্মাণ করা হচ্ছে| এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রকল্পে সব ধরনের অনিয়মের নিরপেক্ষ তদন্ত, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার, ˆবদ্যুতিক খুঁটি অপসারণ এবং প্রাক্কলন অনুযায়ী কাজ সম্পন্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন|

শেষ পাতা এর আরও খবর
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top