জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কবির আহমদ


প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৬, ১০:০৫:৩৮ অপরাহ্ন

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করে টালবাহানা শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে স্বৈরাচারী শেখ হাসিনার মতো এই সরকারেরও একই পরিণতি হবে। তিনি বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানসহ দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তিনি। অন্যথায় পরিবহন শ্রমিকরা রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

তিনি আরো বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার পাশাপাশি পরিবহন শ্রমিকদের অবদান ও আত্মত্যাগ কোনো অংশে কম ছিল না। অথচ আজ পর্যন্ত শ্রমিকদের সেই ত্যাগের সঠিক মূল্যায়ন করা হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরিবহন শ্রমিকরা ঘরে ফিরে যাবে না।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আন্দোলনে যারা সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, যারা আমাদের ভাইদের রক্তে রাজপথ রঞ্জিত করেছে, তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অনতিবিলম্বে এসব খুনি ও দোসরদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। আহত শ্রমিকদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাষ্ট্রকে বহন করতে হবে এবং পঙ্গুত্ব বরণকারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

রোববার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন এবং শহীদ ও আহতদের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনালের সামন থেকে সকাল ১১টায় বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোটাটিকর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট অঞ্চলের সভাপতি, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে ও পরিবহন নেতা ও মহানগর সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট মহানগরের উপদেষ্টা মুহাম্মদ ফখরুল ইসলাম, জেলার উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অঞ্চল সহকারী হাফিজ মাওলানা ফারুক আহমদ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি মমতাজুল হাসান আবেদ, পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি দুলাল আহমদ, সিলেট জেলার সভাপতি মাওলানা আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাদল হোসেন, মহানগর সহ-সভাপতি মিয়া মুহাম্মদ রাসেল ও সাধারণ সম্পাদক কাওছার আহমদ।

এছাড়াও পরিবহন ও শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ আলী, শামসুল ইসলাম মানিক, শিহাব উদ্দিন, আয়ুব আলী, আব্দুল আজিজ, শাহ আলম, মকসুদ আহমদ, আব্দুল মান্নান, মহানগর শ্রমিক সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, দিলশাদ মিয়া, নাজমুল ইসলাম, মনসুর আহমদ, সুমন চৌধুরী, তৌফিক আহমদ ও আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top