মির্জাজাঙ্গালে হাসপাতাল সিলগালা, জরিমানা
প্রকাশিত হয়েছে : ২০ জুলাই ২০২৬, ৮:১০:২৫ অপরাহ্ন

ˆবধ লাইসেন্স ছাড়াই হাসপাতাল পরিচালনার অভিযোগে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অবস্থিত ডিএমটি সেফওয়ে হাসপাতাল-এ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন| অভিযানে হাসপাতালটিকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে| সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়|
অভিযানকালে দেখা যায়, হাসপাতালটি ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২’-এর ধারা ৮ লঙ্ঘন করে ˆবধ লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল| এ অপরাধে অধ্যাদেশের ধারা ১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং হাসপাতালটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়|
এ অপরাধে একই অধ্যাদেশের ধারা ১৩ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| পাশাপাশি ˆবধ লাইসেন্স না থাকায় হাসপাতালটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়| জেলা প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশ বা অনুমোদন না দেওয়া পর্যন্ত হাসপাতালটির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে| এ সময়ের মধ্যে কোনো ধরনের চিকিৎসাসেবা বা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না|
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, জন¯^ার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে| বিজ্ঞপ্তি






