জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

সিলেট চেম্বারে ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা

প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ৭:৪৭:৩১ অপরাহ্ন

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল, ল্যাবএইড ডায়াগনস্টিক ও ল্যাবএইড ফার্মার উদ্যোগে মঙ্গলবার সিলেট চেম্বারের কনফারেন্স হলে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে|
কর্মশালায় ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান ক্যান্সার প্রতিরোধ, ঝুঁকির কারণ এবং আধুনিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন| তিনি বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ক্যান্সার একটি বড় স্বাস্থ্যঝুঁকি| বাংলাদেশেও প্রতিবছর প্রায় দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন| তাই সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি|
তিনি আরও বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, পরিবেশ দূষণ, ক্ষতিকর রাসায়নিক, দূষিত পানি, দীর্ঘদিন মাটির চুলার ধোঁয়ার সংস্পর্শে থাকা এবং জেনেটিক কারণেও ক্যান্সারের ঝুঁকি বাড়ে| শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা ছোটখাটো সমস্যাকেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তিনি| পাশাপাশি বছরে অন্তত একবার পূর্ণাঙ্গ মেডিকেল চেকআপ করার পরামর্শ দেন|
অনুষ্ঠানে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডিজিএম ফিরোজ হোসেন খান বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন চেম্বারে এ ধরনের হেলথ ক্যাম্প ও সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হচ্ছে| এছাড়া বক্তব্য রাখেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের কর্পোরেট ম্যানেজার আবু নাজিম, ল্যাবএইড ডায়াগনস্টিকের এজিএম মো. আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা| তারা ল্যাবএইড গ্রুপের বিভিন্ন স্বাস্থ্যসেবা, চিকিৎসা সুবিধা এবং ওষুধের গুণগত মান সম্পর্কে সদস্যদের অবহিত করেন|
এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. রিপন মোল্লা, মো. মারুফ বিল্লা, ল্যাবএইড ডায়াগনস্টিকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং) কাসেম আলী মীরসহ ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা| কর্মসূচির অংশ হিসেবে সিলেট চেম্বারের সদস্যদের বিনামূল্যে বেসিক মেডিকেল চেকআপ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়| বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top