অপহৃত তরুণী উদ্ধার, যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:১৯:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : প্রেমের প্রস্তাবে প্রত্যাখাত হয়ে সিলেটে এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে অপহরণ করেছে আসামি জয় দাস (২৩) নামের এক যুবক| তরুণ অপহৃত হওয়ার ঘটনায় আসামী জয় দাসকে (২৩) নেত্রকোনা জেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) যৌথ টিম| আটক যুবক নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার শিবপুর গ্রামের হরিধন দাসের ছেলে| এসময় অপহৃত তরুণীকেও উদ্ধার করা হয়েছে| বুধবার (২২ জুলাই) র্যাব-৯ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিকটিম নগরীর করেরপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় করেরপাড়া সিটি মডেল স্কুল থেকে সদ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন| বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রধান আসামি জয় দাস প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন| বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে, তার বাবা অভিযুক্তের বোনজামাই রিংকু দাসের কাছে অভিযোগ করেন| তখন রিংকু দাস ভিকটিমকে আর বিরক্ত করা হবে না বলে আশ্বাস দেন|
গত ১৬ জুলাই দুপুর ৩টার দিকে ভিকটিম হাওলাদারপাড়ায় তার খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন| দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি সেখানে না পৌঁছায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে| একপর্যায়ে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, করেরপাড়া পয়েন্ট এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় জয় দাস ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে জোরপূর্বক তাকে অপহরণ করে নিয়ে গেছেন|
এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন| মামলা দায়েরের পর আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯| গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার (২১ জুলাই) র্যাব-৯ (সদর কোম্পানি) ও জালালাবাদ থানার একটি যৌথ টিম নেত্রকোনার খালিয়াজুরী থানার মুরাদপুর এলাকায় অভিযান চালায়| অভিযানকালে মামলার প্রধান আসামি জয় দাসকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়| আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব| দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়|






