৩টি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:২১:২৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : ২০২৭ সাল হজ পালনে ইচ্ছুক বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৩টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)| এবার সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা| এই তিনটি প্যাকেজের পাশাপাশি এজেন্সিগুলো হজযাত্রীর চাহিদা অনুযায়ী আরো ১টি অতিরিক্ত বিশেষ প্যাকেজ নির্ধারণ করতে পারবেন| বুধবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে হাব সভাপতি ˆসয়দ গোলাম সারওয়ার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন| এ সময় মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ হাব নেতারা উপস্থিত ছিলেন|
হাব সভাপতি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য ৩টি হজ প্যাকেজ করা হয়েছে| হজ প্যাকেজ-১ (বিশেষ) এর সর্বমোট মূল্য ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা, হজ প্যাকেজ-২ (সাধারণ) এর সর্বমোট মূল্য ৫ লাখ ৯৫ হাজার ৫৮০ টাকা ও হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী) এর সর্বমোট মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে|
চলতি বছর বেসরকারিভাবে হজ পালনেও ৩টি প্যাকেজ ছিল| বিশেষ হজ প্যাকেজে খরচ হয় ৭ লাখ ৫০ হাজার টাকা| সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হয় সর্বমোট ৫ লাখ ৫০ হাজার টাকা এবং সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছিল ৫ লাখ ১০ হাজার টাকা|
সৌদি রিয়ালের রেটে কোনো পরিবর্তন এলে তা প্যাকেজ মূল্যের সঙ্গে সমš^য় করা হবে জানিয়ে হাব সভাপতি বলেন, প্রতি সৌদি রিয়াল ৩৩ টাকা ২০ পয়সা ধরে প্যাকেজ নির্ধারণ করা হয়েছে|
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সরকারি ব্যবস্থাপনার হজ দুটি হজ প্যাকেজ এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি হজ প্যাকেজ ঘোষণা করেন|






