বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৮:০৬:০০ অপরাহ্ন

সনাতন ধর্মাবল¤^ীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)| শুক্রবার বিকেলে ইসকন সিলেট মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত| যুগের পর যুগ সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একসঙ্গে বসবাস করে আসছে| এই সম্প্রীতির বন্ধন অটুট থাকলে কোনো অপশক্তিই আমাদের বিভক্ত করতে পারবে না|
তিনি বলেন, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বহুত্ববাদী সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির প্রতীক| দেশের উন্নয়নে সব ধর্মের মানুষের সমান অংশীদারিত্ব রয়েছে এবং ধর্মীয় চর্চা ও মন্দির উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে| সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটে সব ধর্মের মানুষ ¯^াধীনভাবে ও শান্তিপূর্ণভাবে বসবাস করবে| সব ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে|
ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত নবদ্বীপ ¯^ামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন দেবামৃত নিতাই দাস| শুরুতে ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাসের নেতৃত্বে ভগবদ্গীতার শ্লোকপাঠ পরিবেশন করেন|
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সাবেক ট্রাস্টি নীহার রঞ্জন দাস, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক এবং ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী| ¯^াগত বক্তব্য দেন ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী|
আলোচনা সভা শেষে বিকেল ৪টায় উল্টো রথযাত্রার শোভাযাত্রা বের হয়| শোভাযাত্রাটি রিকাবীবাজার, চৌহাট্টা, জিন্দাবাজার, কোর্ট পয়েন্ট, তালতলা, মির্জাজাঙ্গাল ও লামাবাজার প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হয়| বিজ্ঞপ্তি






