স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষক সভা
প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ৯:২১:২৯ অপরাহ্ন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাক্সিক্ষত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক শিক্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, লেসন প্ল্যানের বাস্তবায়ন, নিয়মিত মূল্যায়ন পদ্ধতি এবং ফলাফল উন্নয়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন একাডেমিক ইনচার্জ ও সিনিয়র প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। তিনি পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন এবং দিনের আলোচ্যসূচি উপস্থাপন করেন।
কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি তার অবকাঠামো নয়, বরং দক্ষ, দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ শিক্ষকবৃন্দ। তিনি পরিকল্পিত, শিক্ষার্থী-কেন্দ্রিক ও ফলাফলমুখী পাঠদানের ওপর গুরুত্বারোপ করে বলেন, লেসন প্ল্যান কোনো আনুষ্ঠানিকতা নয়; এটি একজন শিক্ষকের পেশাগত দক্ষতার প্রতিফলন।
সভায় শিক্ষকদের প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ছিলÑপ্রতিটি শ্রেণি সময়ানুবর্তী ও অংশগ্রহণমূলক করা, শ্রেণিকক্ষে ইংরেজির যথাযথ ব্যবহার নিশ্চিত করা, নিয়মিত ক্লাস টেস্ট, টিউটোরিয়াল ও ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং মেধাবীদের আরও এগিয়ে নিতে পৃথক উদ্যোগ গ্রহণ, প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা। বিজ্ঞপ্তি






