জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত


প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:১৬:২৫ অপরাহ্ন

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৪ সেপ্টে¤^র পর্যন্ত চলবে| হজযাত্রীদের হয়রানি ও প্রতারণা এড়াতে সরকার অনুমোদিত ও তালিকাভুক্ত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন ও হজ-সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে হজ্জ এজেন্সীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চল| বুধবার নগরীর হাব সিলেট অঞ্চল কার্যালয়ে ২০২৭ সালের হজ নিবন্ধন ও হজ প্যাকেজ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়|
হাব সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো. আব্দুল হক জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে| ২৭ জুলাই থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন ২৪ সেপ্টে¤^র পর্যন্ত চলবে| প্রথমে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন এবং পরবর্তীতে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে| আগামী ১০ ডিসে¤^রের মধ্যে প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে হবে|
তিনি বলেন, লাইসেন্সবিহীন ব্যক্তি ও প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হজ সেবার নামে প্রতারণা করছে| তাই হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির সরকারি অনুমোদন ও হজ লাইসেন্স যাচাই করে নিবন্ধিত এজেন্সির ব্যাংক হিসাবেই অর্থ লেনদেনের পরামর্শ দেওয়া হয়েছে|
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য তিনটি বিশেষ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে| প্যাকেজগুলোর মূল্য যথাক্রমে ৮ লাখ ৯৫ হাজার, ৭ লাখ ৯৫ হাজার ও ৬ লাখ ৭৫ হাজার টাকা| প্রতিটি প্যাকেজে কোরবানির খরচ অন্তর্ভুক্ত রয়েছে|
এবার সিলেটের ২৩টি হজ এজেন্সি নিয়ে গঠিত ‘সিলেট এলায়েন্স’-এর মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়| হজযাত্রীরা এলায়েন্সভুক্ত যেকোনো এজেন্সির মাধ্যমে পছন্দের প্যাকেজে বুকিং করতে পারবেন|
এছাড়া আগের বছরের মতো এবারও সিলেটের হজযাত্রীরা সরাসরি সিলেট থেকে জেদ্দা বা মদিনায় এবং ফেরার পথে সরাসরি সিলেটে আসার সুযোগ পাবেন বলে জানানো হয়|
সংবাদ সম্মেলনে হজে গমনের ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি সরকারের বিভিন্ন নির্দেশনার বিষয়েও অবহিত করা হয়| গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার, স্নায়বিক বা মানসিক জটিলতায় আক্রান্ত ব্যক্তি, ক্যান্সারের কেমোথেরাপি বা রেডিওথেরাপি গ্রহণকারী, সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ১৫ বছরের কম বয়সীরা হজে যেতে পারবেন না| এছাড়া হজযাত্রীর বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসে¤^র ২০২৭ পর্যন্ত ˆবধ থাকতে হবে| বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরাও দেশের অন্যান্য হজযাত্রীর মতো নিবন্ধন সম্পন্ন করে হজে অংশ নিতে পারবেন|
সংবাদ সম্মেলনে হাব সিলেট অঞ্চলের সেক্রেটারি মো. আব্দুল কাদির, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, আটাব সিলেট অঞ্চলের সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান খান রেজওয়ান, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমদ আমজাদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

শনিবার কুলাউড়া আসছেন ডাকসু ভিপি

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

‘হাওরখাল’ বিলে সিন্ডিকেট ভাঙায় পুনঃনিলামে রাজস্ব বাড়ল ৩৮ লাখ টাকা

সর্বশেষ সংবাদ
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top