সম্পর্ক নতুন করে শুরু করতে ঐকমত্য বাংলাদেশ-ভারত : পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬, ৮:৪৯:৪৬ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু কিছু ‘ইরিটেশন’ (অ¯^স্তি) রয়েছে| এগুলো নিরসন করা খুবই প্রয়োজন এবং সেই প্রয়োজনীয়তা উভয় পক্ষই উপলব্ধি করে| তবে দুই দেশের সম্পর্ক ‘রিসেট’ (নতুন করে শুরু) করার বিষয়ে দুই পক্ষই ঐকমত্যে পৌঁছেছে| বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন|
এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন| প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে আজ আমার প্রথম সাক্ষাৎ হয়েছে| এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ| আমরা বিস্তারিত কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি| এর অর্থ এই নয় যে ভবিষ্যতে আলোচনা হবে না| সামনে আমাদের যথেষ্ট সময় রয়েছে|
তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক নতুন করে শুরু করার বিষয়ে আমরা আগেও বলেছি এবং এ বিষয়ে আমরা দুজনেই একমত| আগামীতে পারস্পরিক ¯^ার্থকে সামনে রেখে দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে চাই| আমি সব সময়ই ‘বাংলাদেশ ফার্স্ট’ বলি, এখনও বলছি| সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক এগিয়ে নিতে চাই| বিশেষ কোনো ইস্যু নিয়ে আজ দীর্ঘ আলোচনা হয়নি; কেবল দুই দেশের সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়েই কথা হয়েছে|
প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যে বিষয়টি বলেছেন, আমরা সেটি পর্যালোচনা করছি| এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং তাৎক্ষণিকভাবে আপনাদের জানানো হবে| প্রধানমন্ত্রীর সামনে একাধিক আমন্ত্রণ রয়েছে| সবকিছুই তার সময়সূচির ওপর নির্ভর করছে| তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন| তাই সব বিষয় সম্মিলিতভাবে বিবেচনা করতে হচ্ছে|






