কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৬, ৩:৫৮:০২ অপরাহ্ন

কিশোরী মোহন বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের চৌধুরী শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ। বিদ্যালয়ের শিক্ষক মৌসুমী সাংমা ও জুবায়ের আহমদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আব্দুল গফুর ইসলামি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন সভাপতি মাহবুব চৌধুরী, দুর্নীতি যুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন, বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল জলিল, অভিভাবক প্রতিনিধি মো: সালেহ মুসা।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষথেকে বক্তব্য রাখেন হাফসা আক্তার, ফারজানা তাহসিন তমি, শিক্ষক মন্ডলীর পক্ষথেকে বক্তব্য রাখেন মৌলবী শিক্ষক আব্দুল ওয়াদুদ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আবুল কাহের চৌধুরী শামীম বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই কিশোরীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি






